সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফরিদপুর গ্রামে একই পরিবারের ৫ জনকে মারধর, থানায় অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি-সংগৃহীত

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোহরাব হোসেন ২২ মার্চ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোহরাব হোসেন তার পৈতৃক ১৪ শতক জমিতে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন। তবে একই গ্রামের কয়েকজন ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে নির্মাণকাজে বাধা দেয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন হাসান আহমেদ, তাহের, রবিউল মোড়ল, মুজিদ মোড়ল, আব্দুল আজিজ, মতি মোড়ল, রিপন মোড়ল, রাজ, বাপ্পি, রুবেল ও ইমন।

গত ২০ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা সোহরাবের বাড়িতে গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পরিবারের অন্য সদস্য মোশারফ, হারুন অর রশিদ, নুর ইসলাম ও মিলন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সোহরাব হোসেন অভিযোগে আরও উল্লেখ করেন, হামলার সময় তার পকেটে থাকা প্রায় সাড়ে ৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X