সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরের ডাক্তার রাফসান জানির  বিরুদ্ধে আদালতে সাংবাদিকের  মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম
ডাক্তার রাফসান জানি । ছবি : সংগৃহীত

যশোরের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাফসান জানির বিরুদ্ধে মানহানির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার ডিবিসি টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি এসএমএম সাকিরুল কবীর রিটন বাদী হয়ে এ মামলা করেছেন। যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। ডাক্তার রাফসান জানি যশোর সদরের ঘুরুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, যশোরের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাফসান জানির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে কতিপয় সাংবাদিক ডা. রাফসান জানির সাথে যোগাযোগ করেন। এক পর্যায়ে গত ১৭ মার্চ ডাক্তার রাফসান জানির শ্যালিকা মণিরামপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেন। পরদিন ডাক্তার রাফসান জানি প্রেসক্লাব যশোরে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে উল্লেখ করে যশোরের কয়েকজন সাংবাদিকের নাম তুলে ধরেন। সেখানে ডিবিসির জেলা প্রতিনিধি রিটনের নামও উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় তার মানহানি হয়েছে-এই অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X