সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচন

৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা দুই প্যানেলের লড়াই প্রস্তুতি

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম
যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুটি প্যানেলের প্রার্থীরা মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেন। ছবি: গ্রামের কাগজ

যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দুই প্যানেলের ৪৪ জন এবং দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এ জেড এম সালেক নেতৃত্বাধীন ও আনিসুজ্জামান পিন্টু নেতৃত্বাধীন দুটি প্যানেল নির্বাচনী ময়দানে নেমেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় দুটি প্যানেলটি ২০টি পদের বিপরীতে তাদের প্রার্থী চূড়ান্ত করবে। তবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামার আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন মোস্তাক হোসেন শিম্বা। মনোনয়নপত্র দাখিল শেষে মঙ্গলবার রাতে এই চিত্র উঠে এসেছে। মনোনয়ন পত্র জমাদানের শেষ সময়ে মঙ্গলবার রাত আটটার আগে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ও সহকারী কমিশনার নাইমুর রহমান সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় প্রতিষ্ঠানটির বর্তমান সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহকসহ বিদায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুটি প্যানেলের প্রার্থীরা মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেন। ছবি: গ্রামের কাগজ যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য সহকারী কমিশনার নাইমুর রহমান নাইম জানান, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে মোট ৫৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৪৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী ৫ এপ্রিল বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর তফসিল ঘোষিত অন্যান্য প্রক্রিয়া শেষে করে আগামী ২৪ এপ্রিল নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা জানান, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন রাত ৮টা পর্যন্ত দুজন স্বতন্ত্রসহ পৃথক দুটি পরিষদের ৪৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে এ জেড এম সালেক নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদের ২৩ জন এবং আনিসুজ্জামান পিন্টুর নেতৃত্বাধীন ‘পরিবর্তন ও উন্নয়ন’ পরিষদের ২১ জন প্রার্থী রয়েছেন। পরিষদ প্রধান এ. জেড. এম সালেক স্বপনের নেতৃত্বাধীন ২০ পদের বিপরীতে রয়েছেন ২৩ জন প্রার্থী। এই পরিষদে অন্যান্যরা হলেন অ্যাড. মাহামুদুল হাসান বুলু, সানোয়ার আলম খান দুলু, মুস্তাফিজুর রহমান কবীর, শাহনেওয়াজ আনোয়ার লেনিন, ড. শাহনাজ পারভীন, জুলফিকার হাসান মাসুম, হাচিনুর রহমান, রায়হান সিদ্দিকী প্রবাল, অ্যাড. আবুল কায়েস, আক্তারুজ্জামান, শাহাবুদ্দীন সাবু, ইমরান সাদিক, আলমগীর হোসেন বাবু, সৈয়দ শাহজাহান খোকন, ইবাদত খান, জিল্লুর রহমান মানিক, চঞ্চল সরকার, অজয় দত্ত, কাসেদুজ্জামান সেলিম, সাকিব সামরান, সায়েদা বানু শিল্পী ও ফারুখ আহম্মদ সিদ্দিকী (চন্দন)।

যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুটি প্যানেলের প্রার্থীরা মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেন। ছবি: গ্রামের কাগজ অপরদিকে পরিষদ প্রধান আনিসুজ্জামান পিন্টু নেতৃত্বে ২০ একটি পদের বিপরীতে ২১ সম্ভাব্য প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এই পরিষদে অন্যান্যরা হলেন আবুল হাসিম রেজা, মঞ্জুর কাদের মঞ্জু, শাহাবুদ্দীন, ফেরদৌস হোসেন আলমগীর, জাকির হোসেন, এস. এম. তোজাম্মেল হক, শারমিন সুলতানা, বদরুজ্জামান, নাছিম উদ্দিন খান, নূর-ই-আলী-নূর-মামুন, জুবায়ের হোসেন, শেখ সাদী হ্যাভেন, হাসেম আলা, হাবিবুর রহমান রুবেল, মোহাম্মদ আব্দুল খালেক, নাসির উদ্দীন মিঠু, মমতাজ খাতুন, আবুল কালাম কালাম আজাদ, তরিকুল ইসলাম ও সালমান হাসান। এছাড়াও স্বতন্ত্রভাবে মাহাবুবুর রহমান ও নূরুন্নবী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X