সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সন্তানের মুখ দেখা হলো না মালয়েশিয়া প্রবাসী মোর্ত্তুজার

স্টাফ রিপোর্টার, খাজুরা (যশোর)
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম
নিহত মোর্ত্তুজা । ছবি : প্রতিনিধি

বুকের ভেতর পরিবারের জন্য এক আকাশ স্বপ্ন আর দুই চোখে আসন্ন ঈদে বাড়ি ফেরার আনন্দ-সবই নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। মালয়েশিয়ায় কর্মস্থলে কাজ করার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোরের সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মোর্ত্তুজা হোসেন (৩৮)। তিনি ওই গ্রামের মৃত সোয়েদ মোল্যার ছোট ছেলে।

তবে হৃদয়বিদারক বিষয় হলো, তার আট মাস বয়সী ছোট সন্তানের মুখটিও শেষবারের মতো দেখা হলো না এই প্রবাসীর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) সকালে মালয়েশিয়ায় কর্মস্থলে ওয়েল্ডিং মেশিনে ঝালাই করার সময় হঠাৎ প্লেনশিটের ছাদ থেকে নিচে পড়ে যান মোর্ত্তুজা। এতে মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জীবিকার তাগিদে দীর্ঘ এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মোর্ত্তুজা। গত ১০ বছরের প্রবাস জীবনে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। প্রায় ১৩ মাস আগে শেষবার দেশে এসেছিলেন তিনি। আসন্ন কোরবানির ঈদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ছিল মোর্ত্তুজার। কিন্তু নিয়তির অমোঘ বিধানে সেই ফেরা এখন কফিনে বন্দি হওয়ার অপেক্ষায়। মোর্ত্তুজার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাইপো সবুজ হোসেন জানান, মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর কাজ চলছে। একদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো, অন্যদিকে আট মাসের দুগ্ধপোষ্য সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ-সব মিলিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এনায়েতপুরের বাতাস।

লেবুতলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ও নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ দেশে নিয়ে আসার জন্য তারা প্রক্রিয়া শুরু করেছেন। জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কাগজপত্র পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X