সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বারোবাজার ১ মণ’ ওজনের শিলা পড়ল কৃষকের ক্ষেতে !

জাহাঙ্গীর হোসেন বারোবাজার (ঝিনাইদহ)
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম
বারোবাজার ১ মণ’ ওজনের শিলা পড়ল কৃষকের ক্ষেতে । ছবি-গ্রামের কাগজ

ঝিনাইদহের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টির তীব্রতা থাকলেও কালীগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে বড় আকারের শিলা পড়ার খবর পাওয়া গেছে। তবে সবাইকে অবাক করে দিয়ে সোমবার সকালে উপজেলার বারোবাজার এলাকার পাঁচকাহুনিয়া মাঠ থেকে প্রায় এক মণ ওজনের একটি বিশালাকার শিলাখণ্ড উদ্ধার করেছেন এক কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকেই ঝিনাইদহের আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। জেলার কালীগঞ্জসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাপাত হয়। পরদিন সকালে পাঁচকাহুনিয়া গ্রামের কৃষক কৃষ্ণচন্দ্র অধিকারী নিজের আবাদি জমি দেখতে মাঠে গেলে সেখানে বিশাল এক শিলাখণ্ড পড়ে থাকতে দেখেন। কৃষ্ণচন্দ্র দাবি করেন, সকালে মাঠে গিয়ে হঠাৎ দেখি মাটিতে বিশাল এক শিলাখণ্ড পড়ে আছে। ওজন অনেক বেশি হওয়ায় আমি একা সেটি তুলে আনতে পারিনি। পরে শিলাটির একটি বড় অংশ ভেঙে সবাইকে দেখানোর জন্য বাজারে নিয়ে আসি।

তার দাবি, পুরো শিলাখণ্ডটির ওজন প্রায় এক মণের কাছাকাছি ছিল। বিশালাকার এই শিলাখণ্ড দেখার জন্য স্থানীয় বাজারে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির সময় সাধারণত ছোট বা মাঝারি আকারের শিলা পড়তে দেখা যায়, কিন্তু এ অঞ্চলে এক মণ ওজনের বিশাল শিলাখণ্ড পড়ার ঘটনা এর আগে কখনও কেউ শোনেননি বা দেখেননি। এই অবিশ্বাস্য ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X