সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝুমঝুমপুরে ভৈরব নদের পাড় দখল করে দোকান নির্মাণ, নেপথ্যে সেই আজগর গং!

শিমুল ভূইয়া
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১১:০৫ পিএম
যশোরের ঝুমঝুমপুরে ভৈরব নদের পাড় দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে । ছবি : গ্রামের কাগজ

যশোর শহরের ঝুমঝুমপুর ব্রিজ সংলগ্ন ভৈরব নদের পাড় আবারও দখলের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের বিতর্কিত ব্যক্তি নীলগঞ্জ শাহাপাড়ার আজগর আলীর নেতৃত্বে একটি চক্র প্রকাশ্যে নদীর ফাঁকা জায়গা দখল করে দোকান নির্মাণের কাজ শুরু করেছে। রোববার সকাল থেকেই বাঁশ দিয়ে খুঁটি গেড়ে অবৈধ স্থাপনা তৈরির কার্যক্রম চলতে দেখা যায়। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী দীর্ঘদিন ধরেই ওই সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভাড়া আদায় করে আসছিলেন। পরবর্তীতে ভৈরব নদ খনন কার্যক্রমের সময় প্রশাসন ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এরপর থেকে জায়গাটি খালি থাকলেও নতুন করে আবার দখলের চেষ্টা শুরু হয়েছে।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুমঝুমপুর ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে শ্রমিকরা প্রকাশ্যে কাজ করছেন। তারা বাঁশ দিয়ে খুঁটি স্থাপন করে দোকান নির্মাণে ব্যস্ত। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা জানান, আজগর আলীর নির্দেশেই তারা এই কাজ করছেন।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি সম্পত্তি দখল করে বছরের পর বছর অবৈধভাবে দোকান ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন আজগর আলী। ভৈরব নদ খননের সময় প্রশাসনের হস্তক্ষেপে সেই দখল উচ্ছেদ করা হলেও এখন আবারও একই চিত্র ফিরে এসেছে। তারা আরও অভিযোগ করেন, এর আগেও ভৈরব নদের পশ্চিম পাড়ে শাহাপাড়া এলাকায় গাছ কাটতে গিয়ে আজগর আলী আটক হয়েছিলেন। বর্তমানে তিনি তার ছোট ভাই লুৎফর রহমানকে সঙ্গে নিয়ে পুনরায় নদীর পাড় দখলের পাঁয়তারা করছেন।

এ বিষয়ে আজগর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দায় এড়িয়ে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। যারা আমার নাম বলছে তারা ভুল বলছে। তবে একই সঙ্গে তিনি বলেন, তার ভাই লুৎফর রহমান এ কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন। কিন্তু তিনি না।

তবে, বিষয়টি নিয়ে লুৎফরের কাছে জানতে চাইলে তিনি বলেন, একসময় ওই জায়গা দখল করে রেখেছিলাম। কিন্তু এখন আর ওই লাইনে নেই। এখন রাজনীতি করি।

এদিকে, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি জানান, সোমবার ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X