মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছুটি শেষে কেশবপুরের স্কুল-কলেজ মাদ্রাসায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য

মোতাহার হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার, কেশবপুর থেকে
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:১০ পিএম
ঈদের ছুটি শেষে কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য, শিক্ষার্থীদের উচ্ছ্বাস । ছবি-প্রতিনিধি

রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে যশোরের কেশবপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আজ (২৯ মার্চ) থেকে আবারও ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। রোববার সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল-কলেজ ও মাদ্রাসায় আসতে শুরু করে। যদিও প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবুও শিক্ষার্থীদের উপস্থিতিতেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১ মাস ৮ দিন ছুটি শেষে উপজেলার ১শ’ ৫৮টি প্রাথমিক বিদ্যালয়, ৬৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৫২টি মাদ্রাসা ও ১২টি কলেজে আজ থেকে শ্রেণী কক্ষে পাঠদান শুরু হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সব প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত, কেউ আবার ক্লাসে মনোযোগী। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, যা স্কুলের পরিবেশে উৎসবমুখরতা তৈরি করেছে। শিক্ষকরা জানিয়েছেন, প্রথম দিন উপস্থিতি তুলনামূলক কম হলেও দীর্ঘদিন পর সবাই একসঙ্গে ফিরে আসার আনন্দ-উচ্ছ্বাস স্পষ্টভাবে চোখে পড়ছে। শিক্ষকরা আশা করছেন, খুব শীঘ্রই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পাঠদান কার্যক্রমে গতি ফিরে আসবে। রোববার সকালে সরেজমিন উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, নতুন পোশাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং পারিবারিক খোঁজখবর নিচ্ছেন। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুপ্রভাত বসু বলেন, প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম হলেও সন্তোষজনক। অনুপস্থিত ছাত্রীদের অভিভাবকদের কাছে মোবাইলে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে। ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্যা জানান, দীর্ঘদিন পর সবাই একসঙ্গে স্কুলে ফিরে আসার আনন্দ চোখে পড়ার মত। তবে দীর্ঘ ছুটির কারণে প্রথম ৩ মাসে পাঠদানের ঘাটতি কাটিয়ে উঠতে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও বেশী মনযোগী হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ বলেন, সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠান গুলো মনিটরিং করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমাদের নিজস্ব গ্রুপে সব প্রতিষ্ঠান প্রধানরা ছাত্রছাত্রীদের নিয়ে সমাবেশ ও শ্রেণী কার্যক্রমের ছবি দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, আজ মনে হচ্ছে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে কেশবপুরের স্কুল-কলেজ ও মাদ্রাসা গুলোতে। দীর্ঘ ছুটির পর নতুন উদ্দীপনা আর প্রত্যাশা নিয়ে আবারও শুরু হলো শিক্ষার পথচলা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X