সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মেধার বিকাশ নিশ্চিত করতে হবে- ইউএনও

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মেধার বিকাশ নিশ্চিত করতে হবে- ইউএনও । ছবি-প্রতিনিধি

কোমলমতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা ও সুপ্ত মেধার বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন। তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা ও ঝরে পড়া রোধে সরকারের উদ্যোগে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় পুষ্টিকর খাবার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) পৌর সদরের ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. গাজী মোস্তফা কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালীয়ার রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আখতার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রনী খাতুন বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচি যুগান্তকারী ভূমিকা রাখছে। এটি শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণ, স্বল্পকালীন ক্ষুধা দূরীকরণ এবং পড়ালেখায় মনোযোগ বাড়াতে সহায়ক। ফলে শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও আগ্রহ বাড়বে।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের এই ব্যতিক্রমী উদ্যোগের আওতায় ঝিকরগাছা উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার ৪৩০ জন শিক্ষার্থীকে পুষ্টিকর বনরুটি, কলা বা মৌসুমি ফল ও সেদ্ধ ডিম সরবরাহ করা হবে। পাশাপাশি ফর্টিফাইড বিস্কুট ও ইউএইচটি দুধ বিতরণ করা হবে, যা শিশুদের প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিনের চাহিদা পূরণে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুস সামাদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার কাঞ্জিলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহিদ হাসান শামীম, প্রধান শিক্ষক ইকবাল আহমেদ এবং প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

শেষে ইউএনও রনী খাতুন কর্মসূচি বাস্তবায়নে অভিভাবক, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ঝরে পড়ার হার কমবে এবং ভবিষ্যতে একটি সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X