মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান)-এর যশোর রিজিয়নের সমন্বয় সভা অনুষ্ঠিত

রবিউল খান, রূপদিয়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম
পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান)-এর যশোর রিজিয়নের সমন্বয় সভা অনুষ্ঠিত । ছবি- রবিউল খান, রূপদিয়া (যশোর) প্রতিনিধি

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান)-এর যশোর রিজিয়নের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) যশোরের আরআরএফ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

The Hunger Project Bangladesh-এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

যশোর, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার পাঁচটি উপজেলা—কুষ্টিয়া সদর, মেহেরপুর সদর, মুজিবনগর, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর কো-অর্ডিনেটর ও পিস অ্যাম্বাসেডরদের সমন্বয়ে পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত।

সভায় সভাপতিত্ব করেন প্যান সমন্বয়কারী অধ্যাপক মোহা. শফিকুল ইসলাম। সঞ্চালনা করেন প্যান-এর সহ-সমন্বয়কারী মো. মুনছুর আলী। সমন্বয় করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ এবং যশোর রিজিয়নের রিজিয়নাল কো-অর্ডিনেটর মো. খোরশেদ আলম।

সভায় বক্তব্য রাখেন কেশবপুর পিএফজির পিস অ্যাম্বাসেডর সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দিন আলা, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সুফিয়া পারভিন শিখা, বাঘারপাড়া উপজেলার বিএনপি নেতা মো. মাসুদ আলম টিপু, মহিলা দলের সভানেত্রী দিলরুবা পারভিন, পূজা উদযাপন কমিটির সেক্রেটারি প্রণয় কুমার বিশ্বাস, সমন্বয়কারী মো. ইকরামুল কবির মিঠু, কুষ্টিয়া সদর উপজেলার বিএনপি নেতা মো. মঞ্জুরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আজমুল হোসেন মিন্টু, মহিলা দলের সভাপতি সায়্যেদাতুন্নেছা নয়ন, মুজিবনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. সাবদার আলি, সমন্বয়কারী মো. ওয়াজেদ আলি খান এবং Bangladesh Jamaat-e-Islami-এর উপজেলা সেক্রেটারি মো. খায়রুল বাশারসহ বিভিন্ন উপজেলার পিস অ্যাম্বাসেডরগণ।

সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন যশোর রিজিয়নের মাঠ সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান।

সভায় পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান)-এর কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত কর্মপরিকল্পনায় স্থানীয় পর্যায়ে শান্তি ও সহাবস্থান জোরদার, প্রতি দুই মাসে ভার্চুয়াল মিটিং আয়োজন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা এবং মেহেরপুরে সর্বধর্মীয় ঐক্য পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X