সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনায় সাংবাদিক তহীদ মনির বড় ভাইয়ের ইন্তেকাল,বিভিন্ন মহলে শোক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম
প্রতীকী ছবি

সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য, দৈনিক লোকসমাজের বিশেষ প্রতিনিধি ও রাতদিন নিউজের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তহীদ মনির বড় ভাই শেখ কামাল উদ্দিন (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকাল ১১টার দিকে হৃদরোগ ও কিডনি-জনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি স্ট্রোক ও কিডনি-সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি হন। সে সময় তাকে নির্যাতন করা হয় এবং হত্যার উদ্দেশ্যে খুলনার গল্লামারি বধ্যভূমিতে নেওয়া হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর তিনি মুক্তি পান। কর্মজীবনে তিনি খুলনা পৌরসভায় কর্মরত ছিলেন এবং নগরীর ফুলবাড়ি গেট তেলিগাতি এলাকায় বসবাস করতেন।

এদিকে, শেখ কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূঁইয়াসহ প্রতিষ্ঠানের সকল সদস্য শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X