সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে শামীম হত্যা মামলার আসামি সোহরাব আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম
যশোরে শামীম হত্যা মামলার আসামি সোহরাব আটক । ছবি-গ্রামের কাগজ

যশোর সদর উপজেলার শ্রীকান্তনগর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী মিনারুল কবির শামীম (৪৫) নিহতের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি সোহরাব হোসেন (৪৫)কে আটক করেছে পুলিশ। তিনি রামনগর মোবারককাঠি গ্রামের আব্দুল লতিফের ছেলে। শুক্রবার বিকেলে ক্যাফে বিল হরিনা শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহত শামীম বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল হোসেনের ছেলে।

গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে শ্রীকান্তনগর বাজারে একটি বিকাশের দোকানে চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে তিনি গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, শামীম মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতেন। এ ঘটনায় নিহতের পিতা মামলা করেন।

আসামিরা হলো, শ্রীকান্তনগর গ্রামের কুতুবের দুই ছেলে দোকান মালিক আরাফাত ও আশিক, লতিফের ছেলে আজাহারুল, সাইফুলের দুই ছেলে ইসমাইল ও শিহাব ও দেলোয়ারের দুই ছেলে ইমন ও নয়ন। মামলার তদন্তাকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, এর আগে শামীম হত্যার অভিযোগে আশিকসহ দুইতিনজনকে আটক করা হয়েছিল।

মামলাটি তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন আসামি সোহরাব হোসেনের নাম পাওয়া যায়। তাকে খোঁজা হচ্ছিল। শুক্রবার তাকে পেয়ে আটক করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X