সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জনস্বার্থে জ্বালানী তেলের দাম বাড়াবে না সরকার – প্রতিমন্ত্রী অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম । ছবি: গ্রামের কাগজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, দেশে এখনো জ্বালানি তেলের সংকট তৈরি হয়নি। চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখা হচ্ছে, তবে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি তেল কিনছে। এতে সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হচ্ছে। তবে জনস্বার্থে জ্বালানী তেলের দাম বাড়াবে না সরকার। আগামী এক মাসের জ্বালানী তেলের মজুদ নিশ্চিত করেছে সরকার। আগামী তিনমাসের মজুদ নিশ্চিত করতে এখন থেকেই কাজ করা হচ্ছে । এ সময় তিনি অতিরিক্ত জ্বালানী তেল না কেনার আহবান জানিয়ে বলেন প্রয়োজনের অতিরিক্ত কেনা মানে অন্যকে বঞ্চিত করা।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীণ সহায়তা চেক বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। স্বাগত বকৃতা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দোলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত আরা সাঈদ, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অনুষ্ঠানে যশোর সদর ও পৌরসভার ৩৪জনের হাতে অনুদানের চেক তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কর্মসূচির আওতায় যশোর জেলার মোট ১৫৩ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে চার লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X