মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আয়োজন না থাকলেও দিনভর মুখরতা

পাঠক শুভানূধ্যায়ীদের ভালবাসায়  সিক্ত গ্রামের কাগজ পরিবার

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১০:০১ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম

ঈদের ছুটি শেষ না হতেই এবং আমেজ কাটতে না কাটতেই প্রস্তুতি নেয়ার সুযোগ ছিলনা। ফলে এবার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কোনো কর্মসূচি ছিলনা গ্রামের কাগজের। কিন্তু পাঠকরা ভোলেনি তাদের প্রিয় গ্রামের কাগজের জন্মদিনের কথা। পাঠক, শুভান্যূধায়ীদের ফুলেল ভালবাসায় সিক্ত হতে হয়েছে গ্রামের কাগজ পরিবারকে।

গতকাল ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণের এই দিনে পাঠক, শুভানূধ্যায়ীদের পদচারণায় দিনভর মুখর ছিল গ্রামের কাগজ দপ্তর। অন্যবারের মতো বড় আকারে কর্মসূচির বদলে ঘরোয়াভাবে ছোট্ট আকারে দোয়া অনুষ্ঠান আর কাগজ পরিবারের সদস্যদের কেককাটা অনেকটা নিরবে করার সিদ্ধান্ত ছিল। কিন্তু পাঠকদের উপস্থিতিতে তা আর সীমিত থাকেনি। শেষ পর্যন্ত মিষ্টিমুখের আয়োজনে প্রাণের উচ্ছ্বাসে অতিবাহিত হয়েছে দিনটি। আর প্রিন্ট, অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মে আস্থা ভালবাসায় ২৭ বছরের পথ চলায় সবার কণ্ঠে অনুরণিত হয়েছে গ্রামের কাগজের জয়গান।

১৯৯৯ সালের ২৬ মার্চ হাঁটি হাঁটি পা পা করে পথচলা শুরু করে পাঠকের সেরা দৈনিক গ্রামের কাগজ স্পর্শ করেছে ২৭ বছরের মাইলফলক। ২৬ মার্চ বৃহস্পতিবার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করে পত্রিকাটি। জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ পাঠক, শুভান্যূধায়ীরা একে এক আসতে থাকেন কাগজ দপ্তরে। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ কাগজ পরিবারকে। শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিবর্গকে মিষ্টিমুখ করানো হয়। দিনভর চলে এই আয়োজন। এরই মাঝে আসর বাদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে গ্রামের কাগজের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়। সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে কেক কেটে ২৮ বছরে পদার্পণকে রাঙিয়ে তোলেন কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যুগ্ম সম্পাদক আঞ্জুমানারা খাতুনসহ কাগজ পরিবারের সদস্যরা।

ফুলেল শুভেচ্ছা জানান, জেলা বিএনপি সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপি নেতা হাজী আনিসুর রহমান মুকুল, দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, সিপিবি জেলা সভাপতি মাহবুবুর রহমান মজনু, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, উদীচী যশোরের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরুসহ নেতৃবৃন্দ, জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সংস্কৃতিজন হারুণ অর রশিদ, পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ, পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) আজিজুল হক, উপ পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) কৃষ্ণপদ সরকার, সিনিয়র সহকারী পরিচালক মনিরুজ্জামান স্বপন, প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক মনিরুজ্জামান মামুন, যশোর সাহিত্য পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, শিক্ষক সায়েদা বানু শিল্পী, বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এনায়েত করিম, জয়তী সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম শহিদুল ইসলাম লাল্টু, ব্যবস্থাপক হাজেরা খাতুনসহ কর্মকর্তাবৃন্দ, অ্যাপেক্স ক্লাব যশোরের ২৬ এর সভাপতি খুরশীদ আলম বাবু, ডিস্ট্রিক্ট গভর্নর জসিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, আইপিপি অ্যাড. চুন্নু সিদ্দিকী, পিপি অ্যাড. মমতাজসহ নেতৃবৃন্দ, আনিসুজ্জামান পিন্টুর নেতৃত্বে ব্যঞ্জন থিয়েটারের নেতৃবৃন্দ, চৌগাছা থানা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সভাপতি সাজেদ রহমান, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশানসহ নেতৃবৃন্দ, নতুন সকালের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এম আইউবসহ সাংবাদিক কর্মকর্তাবৃন্দ, শিমূল ভূইয়ার নেতৃত্বে রাতদিন নিউজ, যশোর বার্তার সাংবাদিক কর্মকর্তাবৃন্দ, গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রবিউল খান, কোষাধ্যক্ষ ওহিদুজ্জামান মিলন ও মিজানুর রহমান, নিজাম উদ্দিন অমিতের নেতৃত্বে যশোর জাগপা, সভাপতি মাওলানা আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা কমিটি, গ্রামডাক্তার ফয়জুল হাসান, সাংবাদিক মিরাজুল কবির টিটো, গ্রামের কাগজের ক্ষুদে পাঠক অভ্র, যশোর ভেপচা কমিউনিটির সভাপতি আল হেলাল, সহ সভাপতি শহীদ হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তারিক ইনাম, নাফিউল ইসলাম, যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপ-সচিব আব্দুল খালেক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, চেম্বার নেতা এজাজ উদ্দিন টিপু প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X