মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম

ঝিকরগাছায় ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বর্ণিল-বর্ণাঢ্য নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ০৮টায় উপজেলা মোড়স্হ 'শহীদ স্মৃতিস্তম্ভে' উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছা: রনী খাতুন ও থানার অফিসার ইনচার্জ মো: শাহ জালাল আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল,ঝিকরগাছা প্রেস ক্লাব, ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সকাল ৯টায় বিএম হাই স্কুল ময়দানে শ্বেতপায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। তাঁদের সম্মানে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মার্চপাস্টে সালাম ও অভিবাদন গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছা: রনী খাতুন ও মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম।

থানার পুলিশ,আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি সকল দপ্তরের প্রধানগণ,রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ,সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X