
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য জেলা জামায়াত নেতা এ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন,নিরিহ জনগনের উপর নারকীয় হত্যাজজ্ঞ চালিয়ে কোন শাসক টিকে থাকেনি। স্বল্প সময়ে সেই পৈশাসিক শাসকের পতন হয়েছে। আপনারও টিকবেন না, যার প্রমান ফ্যাসিস্ট আওয়ামীলীগ। বুধবার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গনহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, পাকিস্তান হানাদার বাহিনী ২৫ মার্চের কালো রাতে এদেশের মুক্তিকামী ছাত্র-জনতাসহ নানা শ্রেনি পেশার মানুষের উপর ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ড চালায়। মাত্র ৯ মাসের মধ্যে এদেশের স্বাধীনতাকামি মানুষের কাছে চরমভাবে পরাজয়বরণ করতে বাধ্য হয় হানাদার বাহিনী।
উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক অনুপম ঘোষের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি (এ্যাসিল্যান্ড) মাহির দায়ান আমিন, থানার ওসি রজিউল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফাইজার আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, জামায়াতের উপজেলা শাখার আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাড. মকবুল ইসলাম, সাবেক পৌর সভাপতি খাইরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, মণিরামপুর প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমান, জামায়াতের উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা লিয়াকত হোসেন, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, অফিস সেক্রেটারী আবু সালেহ উবায়দুল্লাহ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বরসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক।
এরপর বিকালে সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক রাজগঞ্জ বাজার মুক্তমঞ্চে ঝাঁপা ইউনিয়নবাসীর আয়োজনে নব-নির্বাচিত এমপির গণসংবর্ধনা ও ঈদ পুনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ঝাঁপা ইউনিয়ন জামায়াত ইসলামির আমীর মাষ্টার মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামির আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, নায়েবে আমীর মাওলানা নিয়াকত আলী, সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান, সুরা ও কর্ম পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মাওলানা ফরিদ উদ্দিন খান ও সহকারী অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর, অফিস সেক্রেটারি আবু সালেহ উবায়দুল্লাহ সহ প্রমুখ। ।
মন্তব্য করুন