সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর–নড়াইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীর মর্মান্তিক মৃত্যু

পারভেজ আলী মোহর চাড়াভিটা ( বাঘারপাড়া) থেকে
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম
নিহত আয়েশা বেগম ।  ছবি : প্রতিনিধি

যশোর–নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আয়েশা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি বাঘারপাড়া উপজেলার ছাইবাড়িয়া গ্রামের মৃত মোতালেব হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (আজ) বিকেল প্রায় পৌনে পাঁচটার দিকে আয়েশা বেগম তার ছেলে হজরত আলীর মোটরসাইকেলে করে চাড়াভিটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ শ্রীরামপুর এলাকায় ফোকর মোল্যার বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আয়েশা বেগম ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই যশোরগামী দ্রুতগামী সোহাগ পরিবহনের একটি বাস তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X