সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা সাইকেল মিন্ত্রির মৃত্যু

স্টাফ রিপোর্টার,মণিরামপুর ও রাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি-সংগৃহীত

জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে যশোরের মণিরামপুরে ভাইপোর ছুরিকাঘাতে আহত চাচা সাইকেল মিন্ত্রি আব্দুল সালাম অবশেষে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে ২০দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেন তাই আরেক ভাইপো ইউছুপ আলী।

জানা গেছে, গত ৬ মার্চ (শুক্রবার) দুপুরের দিকে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার হানুয়ার বটতলায় চাচা বাইসাইকেল মিস্ত্রি গাজী আব্দুস সালামকে ছুরিকাঘাত করে তার ভাইপো আব্দুল মাজিদ। এরপর গুরুতর আহত সালামকে মণিরামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে চিকিৎসরা আব্দুল সালামকে রেফার করে যশোর মেডিকেল হাসপাতালে পাঠান। এরপর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ২০দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মঙ্গলবার রাত ১২ টার দিকে মারা যান

স্থানীয়রা জানান, ওই দিন হানুয়ার বটতলা মোড়ে লিটনের চায়ের দোকানে বসে আব্দুস সালাম ও একই গ্রামের অমেদ আলি বসে কথা বলছিল। এ সময় ভাইপো আব্দুল মাজিদ দোকানে এসে তাদের বাড়ির জমি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ভাইপো মাজিদ চাচা সালামের ঘাড়ের পিছনে ছুরিকাঘাত করে। এ সময় সালামের সাথে থাকা আমেদ আলী বাধা দিতে গেলে তিনিও ছুরির আঘাতে গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ হাসপাতালে এসে তার খোঁজ খবর নেওয়াসহ থানায় একটি মামলা হয়। মৃত্যুর ঘটনা নিশ্চিত করে মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ভাইপোকে আমরা আটক করে আদালতে চালান দিয়েছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X