সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ক্যাফে নুর হোটেলে পচা ও বাসি খাবার, লাখ টাকা জরিমানা আদায়

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম
যশোরে ক্যাফে নুর হোটেলে পচা ও বাসি খাবার, লাখ টাকা জরিমানা আদায় ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের আর এন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলে অভিযান চালিয়ে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ মার্চ) বেলা ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়। সূত্র জানায় , অভিযানে গিয়ে কর্মকর্তারা হোটেলের ফ্রিজে বাসি মাংস ও পচা খাবার দেখতে পান।

এছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ছিল এবং সর্বত্র তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিরিয়ানি তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদানেও কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদোত্তীর্ণের তথ্য পাওয়া যায়নি।

এছাড়াও পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ওই হোটেল থেকে ২৪ প্যাকেট বিরিয়ানি কিনে নেওয়ার পর তা খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তাদের নজরে আসে। এরপর বুধবার সকালে তার নেতৃত্বে একটি টিম হোটেলটিতে অভিযান চালায়। অভিযানে নানা অসঙ্গতি উঠে আসে। তার জেরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যর্থতার জন্য আরও ২৫ হাজার টাকা মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মুকুল হোসেন বকুলকে সতর্ক করা হয়েছে। এ অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও পুলিশ সদস্যরাও অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X