সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে চাচাতো ভাইকে চাকু ঠেকিয়ে হুমকি, যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি-ইন্টারনেট

যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে চাকু ঠেকিয়ে মামলা তুলে নেওয়ার হুমকির সময় এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়েরের পর আটক রাজন শেখকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। রাজন শেখ ওই গ্রামের রাজা শেখের ছেলে।

মামলার অভিযোগে ‍উল্লেখ করা হয় , বাদী নুরনবী সোহেল পেশায় একজন ট্রাকচালক এবং আটক রাজন শেখ তার চাচাতো ভাই। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের মধ্যে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। গত ২২ মার্চ বিকেলে গাইদগাছি শেখপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে নুরনবী সোহেল দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাজন শেখ হাতে চাকু নিয়ে সেখানে গিয়ে তাকে ‘মামলা তুলবি কিনা বল’ বলে হুমকি দেয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রাজনকে আটক করে এবং পরে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জেল হোসেন জানান, রাজন শেখের বিরুদ্ধে এর আগেও হত্যা চেষ্টা ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X