সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বহিষ্কৃত যুবলীগ নেতা খোকাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে যুবলীগের বহিষ্কৃত নেতা মাজহারুল ইসলাম খোকাসহ ৫ জনের বিরুদ্ধে মারধর, টাকা ছিনতাই ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সদর আমলী আদালতে মো. সেলিম রেজা নামে এক যুবক এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মাজহারুল ইসলাম খোকা, বাহাদুরপুর পশ্চিমপাড়ার আব্দুর রহিম ও তার মেয়ে আকলিমা বেগম সীমা, বাহাদুরপুর গ্রামের রোকন এবং পাঁচবাড়িয়া গ্রামের ইনতাজ আলীর ছেলে তাজ উদ্দীন আহমেদ মুক্তি।

মামলার বাদী সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সামসুল হকের ছেলে সেলিম রেজা অভিযোগ করেন, তিনি ঢাকার পুরান পল্টনে অবস্থিত ‘তসলিম এন্টারপ্রাইজ’ নামের একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন। এ সুযোগে আসামি আকলিমা বেগম সীমা তার কাছে দুবাই যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে তার বাবা আব্দুর রহিমও মেয়েকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সেলিম রেজাকে অনুরোধ জানান। এ বিষয়ে ১ লাখ ৮০ হাজার টাকায় চুক্তি হয়, যেখানে বলা হয় ভিসা সম্পন্ন হলে বিমানবন্দরে ওঠার আগে টাকা পরিশোধ করা হবে।

সেলিম রেজা জানান, প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের ১৩ এপ্রিল তিনি আকলিমা বেগম সীমার পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে পারে, তার প্রকৃত ঠিকানা বরিশালে এবং তিনি একটি হত্যা মামলার আসামি। এ কারণে পাসপোর্ট জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা শুরু হয়। পরে সেলিম রেজা পাওনা টাকা চাইলে আকলিমা বেগম তা পরিশোধ না করে সময়ক্ষেপণ করতে থাকেন। অভিযোগে বলা হয়, একই বছরের ১৮ মে সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে এনায়েতপুর গ্রামে ডেকে নেওয়া হলে সেখানে উপস্থিত থেকে যুবলীগের বহিষ্কৃত নেতা মাজহারুল ইসলাম খোকাসহ অন্য আসামিরা সেলিম রেজার ওপর হামলা চালানো হয় । এসময় তাকে মারধর করা হয় এবং তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে সেলিম রেজাকে জোর করে পাঁচবাড়িয়া স্কুল মাঠে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। রাতে স্থানীয়রা আহত অবস্থায় সেলিম রেজাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বাদী আরও জানান, দীর্ঘদিন আসামিপক্ষের হুমকির কারণে তিনি মামলা করতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে আসায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X