সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত দুই আসামি আটক

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি-প্রতিনিধি

যশোরের মণিরামপুরে খোকন (৩২) নামে মৃত্যুদন্ড ও আব্দুল সালাম (৩৫) নামে সাজাপ্রাপ্ত দুই আসামীকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা ও নেহালপুর ক্যাম্প পুলিশ। রোববার উপজেলার বাজুয়াটোলা গ্রামে র‌্যাব অভিযান চালিয়ে খোকনকে আটক করা হয়। আটক খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে। আর সোমবার রাতে উপজেলার দত্তকোনা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল সালামকে আটক করা হয়। আটক সালাম উপজেলার দত্তকোনা গ্রামের আবুল বাসারের (ভাসান) ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, ২০০৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচা মান্নান মাদবরের ছেলে শিশু নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই খোকন পলাতক ছিলেন। পরবর্তীতে ঢাকার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দেন। দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, খোকন মণিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে রোববার র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, নেহালপুর পুলিশ ফাঁড়ির টু আইসি শাহাজান বিশ^াস ও মামলার বাদী আসাদুজ্জামান জানান, ব্যবসা সংক্রান্ত কাজে আব্দুল সালাম একটি ব্যাংকের চেকের মাধ্যমে পাঁচ লাখ টাকা ধার নেয়। এ ঘটনায় ২০১৪ সালে যশোর আদালতে একটি চেক ডিজাইনার মামলা দায়ের করা হয়। যার মাললা নং-সিআর ৩৭৩/১৪। পরবর্তীতে আদালত সালামকে দোষী সাব্যস্ত করে ১০ মাসের সাজা ও পাঁচ লাখ টাকা অর্থদন্ড দেন। দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর পুলিশ ফাঁড়ি জানতে পারে, আব্দুস সালাম ঈদে তার বাড়ি এলাকায় অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে ফাঁড়ির এএসআই শাহাজান বিশ^াস অভিযান চালিয়ে তাকে আটক করে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়। মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, আটক আসামীদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X