সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কেশবপুর ও মনিরামপুর উপজেলার সাহিত্য প্রেমিদের মিলন মেলায় ‘জীবন সন্ধ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০১:০২ পিএম
কেশবপুর ও মনিরামপুর উপজেলার সাহিত্য প্রেমিদের মিলন মেলায় ‘জীবন সন্ধ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার সিমান্ত গ্রাম মুজগুন্নী-ইমাননগরে কবি, নাট্যকার ও কথাশিল্পী মুনছুর আযাদের ৬ষ্ঠ প্রকাশিত গ্রন্থ ‘জীবন সন্ধ্যা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকালে ‘জীবন সন্ধ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন পরিষদের আয়োজনে দক্ষিণ মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের প্রথম পর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই গ্রন্থ উন্মোচন পরিষদের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুরের সিনিয়র সাংবাদিক, দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার মোতাহার হোসাইন, শ্যামকুড় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

অনুষ্ঠানটি কেশবপুর ও মনিরামপুর উপজেলার সাহিত্য প্রেমিদের মিলন মেলায় মেলায় পরিণত হয়।

বক্তারা তাদের বক্তব্যে লেখক মুনছুর আযাদের সাহিত্যকর্মেও ভূয়সী প্রশংসা করেন এবং ‘জীবন সন্ধ্যা’ গ্রন্থটি পাঠকমহলে সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় ইসলামী সাংস্কৃতিক পরিবেশনার পর কবি মুনছুর আযাদ রচিত ‘ওপারের ডাক’ নাটক মঞ্চস্থ করা হয়। যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দুই উপজেলার সাহিত্যপ্রেমী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X