সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

'জয়ফুল' জার্নির ঈদ আয়োজনে ৬শ' সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম
যশোরে ঈদ উপলক্ষে ৬০০ সুবিধাবঞ্চিত মানুষের জন্য মিলনমেলা, প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: গ্রামের কাগজ

​শহরের যান্ত্রিকতার মাঝে এক চিলতে মানবিকতার পরশ পেল ৬০০ সুবিধাবঞ্চিত মানুষ। আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত হলো এক ব্যতিক্রমী মিলনমেলা। স্বেচ্ছাসেবী সংগঠন ‘জয়ফুল জার্নি’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুস্থ নারী, পুরুষ ও শিশুদের জন্য ছিল উন্নতমানের খাবারেরর আয়োজন।

শনিবার দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে বিশেষ ভোজের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ​“ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের মাঝে সীমাবদ্ধ নয়, বরং তা সমাজের অবহেলিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই সার্থকতা। জয়ফুল জার্নি যেভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

​এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল শিশুদের জন্য আইসক্রিম কর্নার। প্রখর রোদে খাবারের পর আইসক্রিমের স্বাদ শিশুদের উল্লাস আরও বাড়িয়ে দেয়।

আয়োজকরা জানান, ৬০০ মানুষের জন্য উন্নতমানের মধ্যাহ্নভোজের পাশাপাশি শিশুদের জন্য এই বিশেষ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছিল।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘জয়ফুল জার্নি’র একঝাঁক প্রাণবন্ত সংগঠক। প্রধান উপদেষ্টা ​এহতেশামুল হক পাপ্পু, সভাপতি শাহরিয়ার রহমান হেলাল, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক ​মিরাজুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি ​কৃষ্ণ পাল, জয়েন্ট সেক্রেটারি শেখ সাদ্দাম হোসেন, মানবিক ও সামাজিক সম্পাদক সোহেল মাহমুদ, সদস্য ​শেখ সোহেল প্রমুখ।

উপস্থিত ছিলেন যশোর চেম্বারের যুগ্ম সম্পাদক নগর বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ উদ্দিন টিপু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।

​সংগঠনের সভাপতি শাহরিয়ার রহমান হেলাল জানান, এটি তাদের প্রথম কোনো আয়োজন নয়। এর আগেও গত দুটি ঈদে তারা একইভাবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আনন্দ আয়োজনের ব্যবস্থা করেছিলেন। ভবিষ্যতে এই সেবামূলক কাজের পরিধি আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।যশোরে ‘জয়ফুল জার্নি’র মানবিক উদ্যোগে ছড়িয়ে পড়ল ঈদের আনন্দ, উপস্থিত ছিলেন সংগঠকরা। ছবি: গ্রামের কাগজ

​যশোরের সামাজিক অঙ্গনে ‘জয়ফুল জার্নি’র এই মানবিক উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। ঈদ মানেই যে আনন্দ সবার, সেই চিরন্তন বার্তাই যেন ফুটে উঠল এই আয়োজনে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X