মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অভয়নগরে আগুনে পুড়ল তিন দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম
অভয়নগরে আগুনে পুড়ল তিন দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

যশোরের অভয়নগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার, পোল্ট্রি, মুদি ও একটি ওষুধের দোকান পুড়ে গেছে। শুক্রবার (২০ মার্চ) ভোরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারের ৩টি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঈদের একদিন আগে এই অগ্নিকাণ্ডে এই দোকান মালিকদের পথে বসার উপক্রম হয়েছে। ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে হাফিজুর পোল্ট্রি ও মুদি দোকান থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের মেসার্স হুজাইফা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার ও শেখ ফার্মেসি নামে ওষুধের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, সব মিলিয়ে তাদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মেসার্স হুজাইফা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়ারের মালিক রাকিব হোসেন বলেন, প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শেখ ফার্মেসির মালিক মোহাম্মদ সুজা বলেন, দোকানের অর্ধেকের বেশি ওষুধ পুড়ে গেছে। বাকি ওষুধ ফায়ার সার্ভিসের পানির কারণে কি হয়েছে তা পরে বলা সম্ভব হবে। প্রায় ২০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। হাফিজুর পোল্ট্রি ও মুদি দোকানের মালিক হাফিজুর রহমান বলেন, ঈদ উপলক্ষে লাখ টাকার মুরগি ও তিন লাখ টাকার মত মুদি মালামাল কেনা হয়েছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এত ক্ষয়ক্ষতির মধ্যে কিভাবে ঈদ উদযাপন করব।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, ‘সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সরকার সংশ্লিষ্টমহলের নিকট ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দাবি করছি।’

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ২টি ইউনিট কাজ শুরু করে। আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে পোল্ট্রি ও মুদি দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ৩টি দোকানে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা। হতাহতের ঘটনা ঘটেনি।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X