সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মণিরামপুরে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা ও বাঙ্গালীপুর আল হেরা শান্তি সংঘের ঈদ সামগ্রী বিতরন

জাহাঙ্গীর আলম ও সানোয়ার হোসেন তিতু
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে ২৩০জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ । ছবি : প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে সামাজিক সংগঠন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ২৩০জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এ ঈদ সামগ্রী বিতরন করেন জেলা জামায়াত ইসলামির আমীর যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। সংস্থার চেয়ারম্যান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিপুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী, ডা. মো. বাহারুল ইসলাম (এমবিবিএস), আরিফুল ইসলাম (বিসিএস), সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় বিশ্বাস, আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক কামাল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল বাশার ফিরাজ, আলামিন সরদারসহ প্রমুখ। এ সময় সংস্থার পক্ষ থেকে এলাকার সুবিধাবঞ্চিত ২৩০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিকন চাল ৮ কেজি, বিরিয়ানি চাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, নুডুলস ১ প্যাকেট, লবণ ১ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, রসুন ১ কেজি, মসুর ডাল ১কেজি, গুঁড়া দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং সাবান ও কাপড় ধোয়ার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য হাফেজ ইনামুল হক।

অপরদিকে, উপজেলার বাঙ্গালীপুর আল-হেরা শান্তি সংঘের উদ্যোগে ঈদ প্যাকেজ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বাঙ্গালীপুর স্কুল এ ঈদ সামগ্রী বিতরন করা হয়। সমাজ সেবক আলহাজ্ব আছির উদ্দিন মোড়লের সভাপতিত্বে ঈদ প্যাকেজ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জনপ্রিয় ইসলামি সংগীত শিল্পী অ্যাডভোকেট. রোকনুজ্জামান, খুলনা জেলার কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, স্থানীয়ও ইউপি সদস্য রবিউল ইসলাম (রবি), মইনুল ইসলাম (অভি),আব্দুল আজিজ, আব্দুল খালেক, নুরুজ্জামান(রাজু), নাজমুল হুদা (মিন্টু) সংঘের পরিচালক সাঈদ মাহমুদ বিন আসলাম, সহ-সভাপতি এস এম জাহিদ হাসান তুহিন, সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মো:সাকিব আল-হাসান, বুরহান উদ্দিন, সাকিব হুসাইন, মুরাদ হুসাইন (শান্ত), নুর আলমসহ প্রমুখ। এ সময় অসহায় মানুষের মাঝে ঈদ প্যাকেজ হিসেবে সেমাই, চিনি, কিচমিচ, বাদাম, সাবান, শ্যাম্পু ও নতুন জামা- কাপড় বিতরন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X