সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাবেক কৃতি খেলোয়াড় আব্দুল ওয়াহেদ বাবুর জানাজা ও দাফন সম্পন্ন 

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম
যশোরে শামস্-উল-হুদা স্টেডিয়ামে সাবেক খেলোয়াড় আব্দুল ওয়াহেদ বাবুর জানাজা অনুষ্ঠিত। ছবি: গ্রামের কাগজ

সাবেক হকি ও ফুটবল খেলোয়াড় আব্দুল ওয়াহেদ বাবুর নামাজে জানাজা বৃহস্পতিবার যশোরের শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর অনুষ্ঠিত এই জানাজায় সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

জানাজা শেষে তাকে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়। এ সময় যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান, ইয়াকুব কবির, মারুফুল ইসলাম, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান এবং ক্রীড়া সংগঠক এ জে ডি এম সালেক কাওসার আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

আব্দুল ওয়াহেদ বাবু যশোর জেলা ক্রীড়া সংস্থার কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে শামস্-উল-হুদা স্টেডিয়াম ছিল তার অত্যন্ত প্রিয় স্থান। প্রিয় সেই স্টেডিয়ামেই তার জানাজা অনুষ্ঠিত হওয়ায় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর আবেগের সৃষ্টি হয়।

প্রিয় এই মানুষটিকে শেষবারের মতো দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা স্টেডিয়ামে ভিড় জমান।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্টেডিয়ামপাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি পোস্টেট ক্যান্সারে ভুগছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X