সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে ভোক্তা অভিযানে কনা এন্ড তৃষ্ণা এন্টারপ্রাইজে ৫০ হাজার জরিমানা

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর):
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম
মণিরামপুরে কসমেটিক অনিয়মে কনা এন্ড তৃষ্ণা এন্টারপ্রাইজে ৫০ হাজার টাকা জরিমানা। ছবি: প্রতিনিধি

যশোরের মণিরামপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কসমেটিক পণ্যে বিভিন্ন অনিয়মের দায়ে কনা এন্ড তৃষ্ণা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের দত্তকোনা গ্রামে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রকিব সরদার এবং র‍্যাব-৬ যশোরের ডিএডি আহসান হাবিবসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দত্তকোনা গ্রামে অবস্থিত প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক পণ্য জব্দ করা হয়। এছাড়া ‘শাহাজাদী’, ‘বেলীফুল’ ও ‘কাশমেরী মেহেদী’ নামের পণ্যে আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা ভুয়া হিসেবে শুধুমাত্র “ঢাকা, বাংলাদেশ” ও “সাভার, বাংলাদেশ” উল্লেখ করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক তরুন কুমার মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পণ্য বাজারজাত না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X