রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যানজট নিরসনে পদক্ষেপ প্রতিমন্ত্রী অমিতের

গাড়িখানা থেকে মাইকপট্টি বিকল্প সড়কের উদ্বোধন
কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১২:৫৮ পিএম
যশোর শহরের যানজট নিরসনে বিকল্প সড়কের উদ্বোধন করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর শহরের যানজট নিরসনে নতুন একটি বিকল্প সড়কের উদ্বোধন করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় এই সড়কটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই সড়কটি যশোর পৌরসভার গাড়িখানা রোড হতে ইনস্টিটিউটের মধ্যেদিয়ে এমএম আলী রোড ব্যাগপট্টি পর্যন্ত ড্রেনের উপর নির্মিত।

নতুন এই সড়ক দিয়ে ছোট ছোট যান চলাচল এবং পথচারীরা ব্যবহার করতে পারবেন। ফলে শহরের প্রাণকেন্দ্রের যানজট কিছুটা হলেও লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সড়ক উদ্বোধনকালে বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ সহজ করতে যশোর শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরাবাসী আমাকে সমর্থন দিয়েছে। আমি আশাবাদী যশোরকে নতুনভাবে গড়তে তাদের সমর্থন পাবো।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর শহরে চলাচল সহজ করতে এই বিকল্প সড়ক তৈরি করা হয়েছে। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল শহরের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার। আমাদের কাজ চলমান, ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমের অনেক আগেই কাজ শেষ করতে পারবো। বিগত বর্ষা মৌসুমে মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, আগামী মৌসুমে তার হিংসভাগ লাঘব হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও আমাদের ভূমিকা চলমান। সমগ্র শহরকে সিসি ক্যামেরার আওতায় আনবো যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X