
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে ঈদ উপহার, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড নগর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। বুধবার বেলা ১১ টায় পিটিআই স্কুল মাঠে অসহায় মানুষের মধ্যে প্রধান অতিথি থেকে ঈদ উপহার বিতরণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদকআবুল কাশেম, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা রাম চন্দ্র দে। ৩শ অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
যশোরের ঊষার আলো সামাজিক সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। বুধবার দুপুরে সাতমাইল বাজারে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঊষার আলো সামাজিক সংগঠনের সভাপতি কামরুল ইসলাম শিহাব, সেক্রেটারি ফেরদৌস হাসান জাকির, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক হুসাইন আহমেদ টনিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
যশোর শার্শা উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ উল ফিতর উপলক্ষে বুধবার শার্শা উপজেলর অন্তগত লক্ষণপুর, নিজামপুর এবং ডিহি ৩টি ইউনিয়নের ২৪টি গ্রামে ৬৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার (সিমাই চিন) বিতরণ করা হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ হতে পরিবারগুলোর বাড়িতে বাড়িতে ঈদ সামগ্রি পৌছে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে সংগঠনটির পক্ষে অংশগ্রহণ করেণ কলেজ অধ্যক্ষ শাহজাহান কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আকতার উজ জামান লিটন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মসিয়ার রহমার, পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন মো: মইনুল ইসলাম, হাবিবুর রহমান শাহজুল ইসলাম, আশাদুজ্জান আশা ও জসিম উদ্দীন প্রমুখ।
যশোর রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার সকাল ১০ টায় ৫০টি পরিবারে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার সভাপতি মুন্সি নাজমুলের সভাপতিত্বে সংস্থার প্রধান উপদেষ্টা শেখ আহসান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার ক্যাশিয়ার ওসমান গনি, সংস্থার সদস্য মনজুরুল ইসলাম পুতুল, আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম, ডাক্তার মিজানুর রহমান, আরাফাত রহমান, রমজান আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতি মুন্সি নাজমুল এই কার্যক্রমকে অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।
বুধবার যশোর বেজপাড়া পোফের নিজস্ব কার্যালয়ে পোফ- সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংস্থার উপকারভোগীদের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান, অ্যাকাউন্টস অফিসার বিনয় কুমার কুণ্ডু, ফিল্ড অফিসার পিংকি রানি হাজরা ও প্রহ্লাদ মল্লিক প্রমুখ।
যশোরের মণিরামপুর উপজেলার শৈলী তেঁতুলিয়া ও সালামতপুর গ্রামে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার গ্রাম দুটির একশ’ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা। ২০২০ সাল থেকে সংগঠনটি স্থানীয় চাকুরিজীবী, প্রবাসী ও পেশাজীবীদের সহযোগিতায় এই কর্মসূচি করে আসছে।
নবচেতনার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক শহিদুজ্জামান মিলনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন শৈলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, পল্লী বিদ্যুতের উপ-পরিচালক রামপ্রসাদ পাল, শৈলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক মিলন চ্যাটার্জি, ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোসলেম গাজী, বর্তমান ইউপি সদস্য আতিয়ার রহমান, নবচেতনার সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, শিক্ষক আব্দুর রহমান, ইস্রাফিল হোসেন, জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন হোসেন।
যশোরের মণিরামপুর এড়েন্দা গ্রামে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী পরিবারগুলোর বাড়ি বাড়ি যেয়ে ঈদ সামগ্রী পৌঁচ্ছে দেন ‘এড়েন্দা চাকুরিজীবী ও প্রবাসী সংগঠন’। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০গ্রাম চিনি, ৫০০গ্রাম লবণ, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০গ্রাম সেমাই।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালনা পর্ষদের উপদেষ্টা ডা. দেবাশীষ দত্ত, সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ডা. ফিরোজ মাহমুদ, সাধারণ সম্পাদক রাজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, প্রচার প্রচারণা সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন