সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রাণনাশের হুমকি

যশোরে চাঁদা না দেয়ায় জমি দখলের অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম
যশোরে চাঁদা না দেয়ায় জমি দখলের অভিযোগ

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল এলাকায় চাঁদা না দেয়ায় এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন। অভিযোগ থেকে তথ্য মিলেছে, জঙ্গলবাঁধাল গ্রামের বাসিন্দা বিশ্বেশ্বর বসুর কাছে একই এলাকার তবিবার রহমান এবং ৯ নাম্বার আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর ফিরোজ হোসেন গত ১৫ দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার জঙ্গলবাঁধাল মৌজার দাগ নম্বর ৩৩৩, ৩৩২, ৩৩১, ৩২৯, ৩২৫ ও ৩২৩-এর ৫৯ শতক জমি জবর দখল কওে নেয়। অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার দিকে বিশ্বেশ্বর বসু নিজ জমিতে প্রবেশ করতে গেলে অভিযুক্তরা তাকে বাঁধা দেয়। এছাড়া জমিতে যেতে হলে ফের ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে জমিতে ঢুকতে দেয়া হয়নি। এ সময় অভিযুক্তরা তাকে মারধর, হত্যা বা গুরুতর ক্ষতির হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু জানান, অভিযুক্তদের ভয়ে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে তিনি আইনগত সহায়তার জন্য থানায় অভিযোগ করেছেন। এদিকে, অভিযুক্ত পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বেশ্বর ডাহা মিথ্যা অভিযোগ করেছে থানায়। জমি নিয়ে বিরোধ আছে সত্য। ত্ইা বলে চাঁদা দাবির মত কল্পকাহিনী সাজিয়ে থানায় অভিযোগ দেয়া ঠিক হয়নি। স্থানীয় একটি পক্ষের ইন্ধনে হয়তো মনগড়া অভিযোগ করে বেড়াচ্ছে বিশ্বেশ্বর বসু পক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X