সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের  লিবার্টি সু’তে দুঃসাহসিক চুরি, গ্রিল কেটে ৭ লক্ষাধিক টাকা লুট

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

যশোর শহরের অন্যতম ব্যস্ত বড় বাজার এলাকার এইচ এম এম রোডে অবস্থিত ‘লিবার্টি সু’তে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে জানালার গ্রিল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে নগদ ৭ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে। এ ঘটনায় লিবার্টির ম্যানেজার প্রবীর কুমার মজুমদার সোমবার যশোর কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে দোকান বন্ধ করে কর্মচারীরা চলে যান। পরদিন সোমবার সকাল সোয়া ৯টার দিকে দোকান খুলতে গিয়ে তারা দেখতে পান, দুটি ক্যাশ কাউন্টার ও সিন্দুকের তালা ভাঙা। ভেতরে রাখা ৭ লাখ ৩ হাজার ২৭৫ টাকা নেই।

পরে বিষয়টি খতিয়ে দেখে তারা নিশ্চিত হন, চোরেরা দোকানের পেছনের দিক দিয়ে তৃতীয় তলায় উঠে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশ কাউন্টার ও সিন্দুকের তালা ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে, শহরের ব্যস্ততম এলাকা ও বাজারে একাধিক নাইট গার্ড থাকা সত্ত্বেও চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X