সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও শাড়ি তুলে দিলেন এমপি ফরিদ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৩:১৩ পিএম
ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও শাড়ি তুলে দিলেন এমপি ফরিদ

যশোর জেলার ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে স্থানীয় দুঃস্থ ও গরিব মানুষদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মসলেহ উদ্দীন ফরিদ এমপি ৫৭০ জনকে নগদ অর্থ এবং ৩৭০ জনকে শাড়ি প্রদান করেন। বরাদ্দকৃত মোট অর্থের পরিমাণ ছিল ৫ লাখ টাকা।

একই অনুষ্ঠানে ডা: মসলেহ উদ্দীন ফরিদ এমপি জন্মান্ধ একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম নিহত ভ্যানচালকের পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা এবং ৫ জন আলেমের হাতে নগদ ২ হাজার টাকা তুলে দেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: মসলেহ উদ্দীন ফরিদ এমপি, যিনি প্রধানমন্ত্রীর দেয়া এই ঈদুল ফিতরের সহায়তা কর্মসূচিকে স্বাগত জানান। তিনি সরকারি বরাদ্দের সুষ্ঠু বণ্টন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার গুরুত্বও উল্লেখ করেন।

অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম,সেক্রেটারি নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X