সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নূর জালাল মাস্টারের জানাজা ও দাফন সম্পন্ন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম
বিমান অফিস জামে মসজিদে নূর জালাল মাস্টারের জানাজা অনুষ্টিত হয় ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালালের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৭ মার্চ) জোহরের নামাজের পর যশোর শহরের বিমান অফিস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। প্রবীণ এই ন্যাপ নেতা তার দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা করেছেন। তিনি যশোর পৌরসভার নির্বাচিত সদস্য ছিলেন এবং এই অঞ্চলের বাম রাজনীতির একজন বলিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

যশোরে বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক নুর জালাল স্যার কপিনে ফুলেল শ্রদ্ধা জানান যশোরের রাজনিতীক ও সামাজি সাংস্কৃতিক নেতৃবৃন্দ ¦ ছবি: গ্রামের কাগজ

মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে কারাভোগ করেন। মৃত্যুর আগে কয়েক মাস তিনি অসুস্থ অবস্থায় নিজ বাসায় ছিলেন। মাস্টার নূর জালাল তার জীবনের দীর্ঘ সময় মুসলিম একাডেমি স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এই নেতা ১৯৭১ সালের পূর্বে কৃষক সমিতির সঙ্গে গ্রামে সংগঠন গড়ে তোলেন এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

যশোরে বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক নুর জালাল স্যার কপিনে ফুলেল শ্রদ্ধা জানান যশোরের রাজনিতীক ও সামাজি সাংস্কৃতিক নেতৃবৃন্দ ¦ ছবি: গ্রামের কাগজ

শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি ঠিকাদারি ব্যবসা শুরু করেন। এছাড়া তিনি ন্যাপ (মোজাফ্ফর) যশোর জেলা কমিটির সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেন। যশোর শহরের নাগরিক সমস্যার সমাধান ও উন্নয়নের জন্য তিনি পৌর নাগরিক আন্দোলন কমিটি গঠন করে অসংখ্য সফল আন্দোলন পরিচালনা করেন।

এছাড়াও বিমানবন্দর সড়ক সার্বিক উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন তিনি। তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নুর বড় ভাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X