সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম
নূর জালাল স্যার

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই ন্যাপ নেতা তার দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা করেছেন, যশোর পৌরসভার নির্বাচিত সদস্য ছিলেন এবং এই অঞ্চলের বাম রাজনীতির বলিষ্ঠ নেতা ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয় অংশগ্রহণ ও পরবর্তীতে তিনি কারাভোগ করেন। বিগত কয়েক মাস অসুস্থ অবস্থায় তিনি বাসায় অবস্থান করছিলেন।

মাস্টার নূর জালাল তার জীবনের দীর্ঘ সময় মুসলিম একাডেমী স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বসী ছিলেন এই নেতা ৭১ পূর্ববর্তী সময়ে কৃষক সমিতির সাথে গ্রামে সংগঠন করেছেন। ৭১এর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকতা থেকে অবসর নিয়ে ঠিকাদারী ব্যাবসা শুরু করেন। তিনি ন্যাপ (মোজাফ্ফর) এর যশোর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

যশোর শহরের নাগরিকদের সমস্যা সমাধান ও যশোর উন্নয়নের জন্য তিনি পৌর নাগরিক আন্দোলন কমিট গঠন করে অসংখ্য সফল আন্দোলন করেন। এছাড়াও বিমান বন্দর সড়কস্থ সার্বিক উন্নয়ন কমিটির তিনি সভাপতি ছিলেন। তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নুর বড় ভাই।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরের নামাজের পর (জোহর বাদ) পুরাতন কসবা কেন্দ্রীয় জামে মসজিদে (বিমান অফিসের সামনে) তার জানাজা অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X