সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে লোভে পড়ে প্রতারণার শিকার হয়ে লাখ টাকা খুইয়েছেন এক নারী

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ এএম
যশোরে লোভে পড়ে প্রতারণার শিকার হয়ে লাখ টাকা খুইয়েছেন এক নারী

যশোরে অনলাইনে অল্প দামে পণ্য কেনার প্রলোভনে পড়ে অভিনব প্রতারণার শিকার হয়েছেন এক নারী। শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা পারভীন নামের ওই ভুক্তভোগী এক লাখ টাকা খুইয়ে এখন প্রতারকদের ধরতে দ্বারে দ্বারে ঘুরছেন।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনলাইনে এক অচেনা যুবকের সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ করে বিশ্বাস অর্জন করে ওই ব্যক্তি। পরে তাকে জানানো হয়, খুব অল্প দামে বাজারমূল্যের চেয়ে অনেক বেশি পণ্য সরবরাহ করা সম্ভব। লোভনীয় এই প্রস্তাবে আগ্রহ দেখালে প্রতারক তাকে সরাসরি দেখা করার প্রস্তাব দেয়।

পরবর্তীতে সোমবার রাত আটটার পর পারভীনকে শহরের চিত্রা মোড় এলাকায় ডেকে আনা হয়। সেখানে পৌঁছানোর পর কৌশলে তাকে বিভিন্ন স্থানে ঘোরানো হয়, যাতে সে বিভ্রান্ত হয়ে পড়ে এবং পরিস্থিতি বুঝে উঠতে না পারে। একপর্যায়ে পণ্য বুঝিয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা নেয় প্রতারক চক্র । টাকা হাতে পাওয়ার পর মুহূর্তেই সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন পারভীন। পরে বহু খোঁজাখুঁজি করেও প্রতারকের কোনো সন্ধান না পেয়ে শেষমেশ তিনি বিষয়টি কোতোয়ালি থানা-এ অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল রাত দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর মমিনুল হক জানান, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা সাধারণ মানুষকে অল্প দামে বেশি পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে এবং পরে টাকা হাতিয়ে নেয়।

তিনি আরও বলেন, ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারকদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সাথে তিনি এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X