রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সবাই মিলে সমাজের অসঙ্গতি দূর করার চেষ্টা করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:১২ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১০:১৫ পিএম
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম । ছবি : গ্রামের কাগজ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সবার জন্য বসবাসযোগ্য সমাজ ও দেশ তৈরি করতে হবে, সবাই মিলে পরিবর্তনের চেষ্টা করতে হবে। রাতারাতি সমাজ ও দেশ বদলে দেয়া সম্ভব না। যার যার জায়গা থেকে অন্তত একটি মানুষের জীবনও যদি পাল্টে দেয়া যায়, আলোকিত করা যায় সেটিও কম নয়। তিনি সোমবার জয়তী সোসাইটি যশোর মিলনায়তনে আয়োজিত ৬০উর্ধ্ব মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি পরিবারকে তাদের সামর্থ্য অনুযায়ী সন্তানদের গড়ে তুলতে হবে, নৈতিক শিক্ষা ও সুপথে পরিচালিত করার চেষ্টা করতে হবে, যাতে কোন মা বাবাকে বৃদ্ধাশ্রমে আর যেতে না হয়। সমাজে অসঙ্গতি রয়েছে, সবাই মিলে যাতে ভালো থাকা যায় সে চেষ্টা সবারই করতে হবে। তিনি আরও বলেন, কেউ স্বীকার করুক বা না করুক মায়েদের অবদান আমরা সবাই জানি। বর্তমান সময়ে আমরা আত্মকেন্দ্রীক হয়ে গেছি, পাশের বাড়ির খোঁজ খবর রাখি না। এখন মানুষের মাঝে পাড়া মহল্লায় প্রতিবেশীর বাড়িতে বেড়ানোর অভ্যাস নেই। জয়তী সোসাইটি বিপন্ন মায়েদের খুঁজে সাহায্য সহযোগিতা করছে। ব্যক্তি ও সমাজকে এমন উদ্যোগ আরও বেশি নিতে হবে। আমরা যত বেশি পরস্পরের সাথে যোগাযোগ রাখবো যত বেশি সামাজিক হব, সমাজ ও দেশ তত বেশি এগিয়ে যাবে। দলমত ধর্ম নির্বিশেষে সবাইকেই সে চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬০উর্ধ্ব নারীসেবা কর্মসূচির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগম। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ।

স্বাগত বক্তব্য দেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। আলোচনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, শিক্ষক নাসরিন শিরীন, বিশিষ্ট ব্যবসায়ী আবু শাহরিয়াদ মিতুল, সমাজসেবক তহুরা রহমান, জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, ৬০উর্ধ্ব নারীসেবা কর্মসূচির সহ-সভাপতি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সহ-সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাস, সদস্য রাফফাত আরা ডলি, ফিরোজা খাতুন, সমাজসেবক সাইফুজ্জামান মজুসহ জয়তী সোসাইটির কর্মীবৃন্দ। অন্ষ্ঠুানে ৪০০মায়ের মাঝে চাল, চিনি, সেমাই, মাংস ও শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহনাজ পারভীন রূপা ও বর্ণালী সরকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X