সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর আদালত ভবনে মাহমুদা কাণ্ড সংঘর্ষ, নারীসহ ৩ জন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম
মাহমুদা কাণ্ডকে কেন্দ্র করে যশোর আদালত ভবনের ভেতরে ভুক্তভোগী ও তার স্বজনদের মধ্যে সংঘর্ষ। ছবি: গ্রামের কাগজ

যশোরে আলোচিত প্রতারক মাহমুদা কাণ্ডকে কেন্দ্র করে আদালত ভবনের ভেতরে ভুক্তভোগী ও মাহমুদার স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শ্লীলতাহানি ও পাল্টাপাল্টি মারধরের অভিযোগে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এজলাসের সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় মাহমুদার ভাই ভুক্তভোগী এক নারীর শ্লীলতাহানি করেন। এতে উপস্থিত অন্যরা ক্ষুব্ধ হয়ে পাল্টা হামলা চালায়। ধস্তাধস্তির সময় মাহমুদার ভাই পাশে থাকা সিঁড়িতে পড়ে আহত হন। ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোর্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মারামারিতে জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগী পক্ষের দুই নারীসহ তিনজনকে আটক করে তাৎক্ষণিকভাবে আদালতে সোপর্দ করা হয়।

পরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুরাতন কসবার হেদায়েত হোসেনের ছেলে ইমরানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ঘোপ জেলরোড এলাকার তালজিলা রহমান ও শেখহাটির ইন্নাতুল হাসানকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী ফাইনারা বর্না জানান, সোমবার মাহমুদার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রিমান্ড শুনানি ও জামিন আবেদনের দিন ছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজলাস থেকে বের হওয়ার পর সিঁড়ির কাছে দুই পক্ষের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়ে তা মারামারিতে রূপ নেয়। পরে আদালত একজনকে সাজা প্রদান করেন এবং দুইজনকে মুচলেকায় মুক্তি দেন।

উল্লেখ্য, কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৭ মার্চ ভুক্তভোগীরা মাহমুদাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওইদিনই থানায় একটি মামলা দায়ের করা হয়। পরদিন আদালতে আরও আটটি মামলা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X