সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের একগুচ্ছ নির্দেশনা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১১:২০ পিএম
রোববার যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তৃতা করে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান । ছবি : গ্রামের কাগজ

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সমন্বিতভাবে চলবে মশক নিধন কার্যক্রম। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা ও সচেতনতা বৃদ্ধি।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তৃতায় যশোর জেলা প্রশাসক এ কথা বলেন। রোববার কালেক্টরেট সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সমন্বিত মশক নিধন কার্যক্রমের আওতায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, পরিত্যক্ত পাত্র অপসারণ, নিয়মিত মশক নিধনের ওষুধ ছিটানো এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। প্রতি শনিবার জেলা, উপজেলা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। উৎস নির্মূলে ঘরবাড়ি ও আশেপাশে জমে থাকা পানি, ফুলদানি, টায়ার, অব্যবহৃত পাত্র পরিষ্কার ও ধ্বংস করতে হবে। মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং এবং উড়ন্ত মশা মারতে ফগিং বা ফগার মেশিনের ব্যবহার করে ওষুধ ছিটানো হবে। পৌরসভা, স্কাউট, এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। মশাবাহিত রোগী শনাক্ত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা এস এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, সিভিল সার্জন ডাক্তার মাসুদ, যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়ত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতাগণ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X