সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা ২৫ এপ্রিল

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১১:০২ পিএম
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরজুর নাগরিক সভার আগামী ২৫ এপ্রিল আয়োজন করার বিষয়ে রোববার বিকেলে যশোরের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় । ছবি : গ্রামের কাগজ

জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু স্মরণে নাগরিক শোকসভা আগামী ২৫ এপ্রিল শনিবার যশোর টাউনহল ময়দানে অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রধান কার্যালয়ে যশোরের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নাগরিক শোকসভা আয়োজনের জন্য যশোরের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা। সভায় যশোর ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটুকে আহবায়ক এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কবি কাজী মাজেদ নওয়াজকে সদস্য সচিব করে নাগরিক শোকসভা আয়োজনে একটি প্রস্তুতি পরিষদ গঠনের প্রস্তাব করা হয়। এছাড়া স্মারকগ্রন্থ প্রকাশের জন্য প্রস্তাবিত কমিটির সদস্যরা হলেনÑ হারুন অর রশীদ, মবিনুল ইসলাম মবিন, ফারাজি আহমেদ সাঈদ, সাজেদ রহমান, আমিনুর রহমান মামুন, এস এম তৌহিদুর রহমান।

সভায় বক্তব্য প্রদান করেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, ভাষানী পরিষদের সদস্য সচিব এসএম মুস্তাফিজুর রহমান কবীর, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, বিশিষ্ট শ্রমিক নেতা মাহাবুবুর রহমান মজনু, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠন সুরধুনীর সভাপতি হারুন অর রশিদ ও সম্পাদক মাহমুদ হাসান বুলু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক মেরীনা আখতার, চারুপীঠের অধ্যক্ষ মাহবুব জামাল শামীম, বিশিষ্ট কথাশিল্পী পাভেল চৌধুরী, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য হাসিনুর রহমান, নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট সদস্য সচিব মো. শহীদ আনোয়ার, রড-সিমেন্ট ব্যাবসায়ী সমিতির সম্পাদক আবুল বাসার সাইফুদদ্দৌলা, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বাংলার ভোরের সম্পাদক এসএকেএম শামসুদ্দীন, শিশু নিলয়ের উপনির্বাহী পরিচালক আসিফ আহসান, দৈনিক রানার এর ডেপুটি এডিটর প্রণব দাস, জাগরণী চক্র ফাউন্ডেশন এর পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ কুমার ঘোষ, পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) আজিজুল হক, ডাক্তার অতনু দাস, জাগরণী চক্র ফাউন্ডেশন এর উপ-পরিচালক পলাশ কুন্ডু, জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ১ টা ০৫ মিনিটে পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন মো. আজাদুল কবির আরজু। পরে দ্রুত তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনদফা জানাজা শেষে মো. আজাদুল কবির আরজু’র ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X