সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

শাহজাহান-ইসতিয়াক ও তাজু-বোরহান পরিষদ মুখোমুখি, ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম
আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন।

আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে শাহজাহান আলী বিশ্বাস ও ইসতিয়াক আহমেদ পরিষদ এবং তাজু-বোরহান পরিষদ মুখোমুখি লড়াইয়ে নেমেছেন। রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসহক তাজু-বোরহান পরিষদের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন। মনোনয়নপত্রে কাটাকাটি, ওভাররাইটিংসহ নানা অসঙ্গতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, সহসভাপতি পদের প্রার্থী একেএম আকরাম হোসেন ও একই পদের প্রার্থী শাহানাজ সুলতানা রিনা এবং সদস্য পদপ্রার্থী তানজীন নুর পূর্বাশা। এছাড়া একই দিন এ পরিষদের আরও দুইজন সদস্য প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন জুয়েল আক্তার ও খন্দকার তানভীর মো. তাওসীফ।

এর আগে ১৫টি পদের বিপরীতে দুই প্যানেল থেকেই ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল আলম নির্বাচনে অংশ নিয়েছেন। ওই ৩১ প্রার্থীর মধ্যে ৫ জন বাদে অন্য ২৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসহক।

যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, শাহজাহান আলী ও ইসতিয়াক আহমেদ পরিষদের প্রার্থী হয়েছেন-সভাপতি পদে শাহজাহান আলী বিশ্বাস, সহসভাপতি পদে আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে ইফতেয়ার আলম রিপন ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে আবুল কালাম। সদস্য পদে রয়েছেন চিরন্তন মল্লিক, বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, শফিকুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ, এস. এম. শাহরিয়ার হক ও আরিফ মাহমুদ দোলন।

এছাড়া তাজু-বোরহান পরিষদের প্রার্থী রয়েছেন, সভাপতি পদে তাস হোসেন তাজু, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক পদে প্রবীর চক্রবর্তী ও রফিকুজ্জামান সজিব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময়। সদস্য পদে রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান কবীর খান, শেখ নাজমুল হুদা, আমিলুন এহসান ও আলী বুদ্দিন খান আলী। তাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গতকাল ছিল যাচাই-বাছাইয়ের দিন। এছাড়া ১৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৯ মার্চ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৮ মার্চ বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিবি ক্লিনিক এলাকার নিজ কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X