সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের মুজিবসড়কে ক্রেতাকে হত্যার হুমকি, দোকান মালিক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম
যশোরের মুজিব সড়কে ক্রেতাকে হত্যার হুমকির অভিযোগ। ছবি: গ্রামের কাগজ

যশোরের মুজিব সড়কে এক ক্রেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি পোশাকের দোকানের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দোকান মালিক ও সংশ্লিষ্টদের থানায় নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার বিকেলে মুজিব সড়কের ‘পাঞ্জাবি কর্নার’ নামের একটি দোকানে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা মুশফিক তার স্ত্রী ও শ্যালক ফাহিমকে নিয়ে কেনাকাটা করতে যান। এ সময় দুটি পায়জামার দাম চাওয়া হয় ১ হাজার ৩০০ টাকা। পরে মুশফিক ৭০০ টাকা দাম বলেন। দর-কষাকষির একপর্যায়ে ৭৫০ টাকায় চূড়ান্ত হয়।

অভিযোগ রয়েছে, মুশফিক ৮০০ টাকা দিলে দোকান মালিক আব্দুর রহমানের ছেলে উজ্জ্বল পুরো টাকাটাই রেখে দেন। এ নিয়ে দোকান মালিক রহমান, উজ্জ্বল ও অন্যান্য কর্মচারীদের সঙ্গে মুশফিকের বাকবিতণ্ডা শুরু হয়।

মুশফিক জানান, তিনি টাকা ফেরত চাইলে দোকান মালিকের ছেলে ও কর্মচারীরা তাকে নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকেন। তার স্ত্রীকে লাঞ্চিত করেন। একপর্যায়ে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার কথা বললে প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয় বলে তিনি অভিযোগ করেন। পরে তিনি পুলিশের সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে থানায় নিয়ে যায়।

এদিকে আশপাশের ব্যবসায়ীদের অভিযোগ, পাঞ্জাবি কর্নারের মালিক ও কর্মচারীদের ব্যবহার আগেও খারাপ ছিল। তারা শুধু ক্রেতাদের সঙ্গেই নয়, প্রতিবেশী দোকানদারদের সঙ্গেও প্রায়ই অশোভন আচরণ করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, পুলিশ উভয় পক্ষকে থানায় নিয়ে আসে। পরে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। শেষে তারা পারস্পরিক সমঝোতায় পৌঁছায় এবং কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। বিকেলের মধ্যেই বিষয়টির মীমাংসা হয়ে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X