সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোরে কমিউনিস্ট লীগের মানববন্ধন

শোক প্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম

জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের জন্য গৃহীত শোক প্রস্তাব প্রত্যাহার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশের বিপ্লব কমিউনিস্ট লীগ।

রোববার (১৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কমিউনিস্ট লীগের যশোর জেলা সাধারণ সম্পাদক তসলিমুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সদস্য জিল্লুর রহমান ভিটু।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ মার্চ ‘২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গৃহীত শোক প্রস্তাবে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও গণহত্যায় অংশগ্রহণকারী রাজাকার-আলবদর বাহিনীর সদস্য হিসেবে দন্ডিত যুদ্ধাপরাধীদের নামও যুক্ত করা হয়- যা আমাদের বিস্মিত করেছে।

আমরা মনে করি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নামে এই শোক প্রস্তাব গ্রহণ দুঃখজনক এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এছাড়াও ডঃ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন পূর্বে তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূতভাবে নন-ডিসক্লোজার শর্তসহ জাতীয় স্বার্থের পরিপন্থী বাণিজ্য চুক্তি করে।

এই বাণিজ্য চুক্তির ফলে শুধু আমাদের জাতীয় স্বার্থ তথা কৃষি, পোল্ট্রি ও ডেইরি খাতসহ অর্থনৈতিক ক্ষতিই হবেনা, আমাদের ভূ-রাজনৈতিক স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে। জাতীয় স্বার্থে অবিলম্বে এই চুক্তি বাতিল করা উচিৎ বলে আমরা মনে করি।

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদে গৃহীত শোক প্রস্তাবে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও গণহত্যায় অংশগ্রহণকারী রাজাকার-আলবদর বাহিনীর সদস্য হিসেবে দন্ডিত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাব থেকে প্রত্যাহার করতে হবে। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X