
যশোরের বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল । উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন গোলাম কুদ্দুস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইয়াইয়া জিসান, মাসুম বিল্লাহ, মিনারুল ইসলাম এবং মাওলানা হায়দার আলী, মুফতি মাও. মইন উদ্দিন, মাও. বেলাল হোসাইন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়েতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম।
মন্তব্য করুন