সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর বিমান ঘাঁটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম

নুর ইমাম বাবুল
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাঁটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাঁটি ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সার্বিক পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করলেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম, বিইউপি, এনডিসি, এএফব্লিউসি, পিএসসি জিডি(পি)। শনিবার সকালে ঘাঁটি পাশর্^বর্তী ফরিদপুর-বাঁশবাড়িয়ায় এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান ঘাটির অভ্যন্তর ও পারিপার্শ্বিক এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ, ড্রেন ও নালার পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য সকল স্থির পানির মধ্যে থাকা ময়লা অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাঁটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম

উদ্বোধনের পূর্বে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। তাই আমরা একেকজন নিজের মত করে একটু একটু করে নিজের বাসভবন ও এলাকা পরিচ্ছন্ন রাখার চেষ্ট করি তাহলে এই মশার উপদ্রব থেকে আমরা সুরক্ষা পাবো। প্রত্যেক শনিবার এলাকার মানুষদের সাথে নিয়ে আমরা এই কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আপনারা সবাই জানেন ডেঙ্গু মশা বা এডিস মশা যেখানে স্থির পানি থাকে সেখানে এই মশাগুলো জন্ম নেয়। তাই আমরা সকলেই চেষ্টা করবো বাড়ি ও বাড়ির আশপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে যাতে করে স্থির পানি জমতে না পারে। এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম আরও বলেন, কিছু সামাজিক কাজ আছে যে কাজগুলো আমরা সবাই একসাথে কাজ করতে পারি। যেমন আমাদের আশপাশে অনেক ছোট খাটো খাল আছে সেই খালগুলো বর্ষা মৌসুম আসার আগেই আমরা সকলেই মিলে পরিস্কার রাখার চেষ্টা করবো। বিমান বাহিনীর এই কাজকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসি।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল স্থানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সার্বিক পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল আমাদেরকে সাথে নিয়ে এই অভিযান আরম্ভ করেছে। এতে করে এলাকার মানুষ ও আমরা ব্যাপক উপকৃত হবো।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাঁটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এয়ার কমোডর মোস্তফা নাজমুল আলম জিডি(পি) কমান্ডেন্ট বাফা, এয়ার কমোডর সালাহ উদ্দিন মো. আলিম আল রাব্বি জিডি(পি) অধিনায়ক পরিচালন শাখা, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম সরোয়ার ইঞ্জিন অধিনায়ক রক্ষণাবেক্ষণ শাখা, গ্রুপ ক্যাপ্টেন একেএম নাজমুস সাদাত জিডি(পি) সিআই বাফা, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ সরদারসহ বিমান ঘাটির কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি সদস্য ও অসামরিক ব্যক্তিবর্গ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X