মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইডিয়ার ইফতারে অতিথি হলেন দুই শতাধিক শ্রমজীবী ও মেহনতি মানুষ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ পিএম
শুক্রবার যশোর আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: গ্রামের কাগজ

যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ইফতার করালো দুই শতাধিক শ্রমজীবী ও মেহনতি মানুষকে। আইডিয়ার সাপ্তাহিক প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিলের ২৩১ তম সপ্তাহ উপলক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, শুক্রবার ২৩১তম আইডিয়া ফ্রাইডে মিলকে কেন্দ্র করে দেড় শতাধিক শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। শ্রমজীবী ও মেহনতি মানুষেরাই অতিথি হিসেবে উপস্থিত হন আইডিয়া প্রাঙ্গণে। সুসজ্জিত চেয়ার টেবিলের সামনে ১৩ রকমের খাবারে সাজানো ইফতারের প্লেট এবং শরবত দিয়ে আপ্যায়ন করা হয় প্রায় দুইশতাধিক মানুষকে।

আইডিয়া ফ্রাইডে ইফতারের কোর্ডিনেটর তানজিয়া জাহান জানান, আইডিয়া সমাজকল্যাণ সংস্থার একটি সাপ্তাহিক প্রকল্প ‘আইডিয়া ফ্রাইডে মিল’। যেখানে পবিত্র জুম’আ-র দিনে শিক্ষার্থীরা নিজ হাতে রান্না করা পোলাউ-মাংস, খিচুড়ি-গোশ, বিরিয়ানি ইত্যাদি ভালো মানের খাবার নিয়ে জুম’আ-র নামাযের পর অভাবী, অনাহারী মানুষদের কাছে পৌঁছে দেয়। কখনো পথে থাকা অনাহারী, শ্রমজীবী, কখনো বৃদ্ধাশ্রম কিংবা এতিমখানায় থাকা শিশু অথবা বস্তিবাসীদের মধ্যেও দেওয়া হয় এই খাবার। ২০২১ সালের ১৫ অক্টোবর (শুক্রবার) তারিখ থেকে শুরু হয়ে অদ্যাবধি কোন শুক্রবার ফ্রাইডে মিল বন্ধ হয়নি। এটিই রমযানে ‘আইডিয়া ফ্রাইডে ইফতার’ হিসেবে পরিচালনা করে শিক্ষার্থীরা। অর্থাৎ, রমযানের শুক্রবারে ইফতারের আগে তারা এই ভালো মানের খাবার পৌঁছে দেয় অভাবী, অনাহারী মানুষের কাছে অথবা তাদের সাথে বসে আপ্যায়নের মাধ্যমে সম্পন্ন করেন ইফতার।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হামিদুল হক বলেন, ‘আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও সম্মিলিত প্রয়াসই পারে বহু মানুষের প্রশান্তির কারণ হতে। ঠিক তেমনি একটি প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিল। আজ থেকে ২৩১ সপ্তাহ আগের শুক্রবারে মাত্র ১০০০ টাকা দিয়ে আমার ছেলেমেয়েরা এই কাজ শুরু করেছিলো। বিনা পুঁজি, বিনা সঞ্চয় শুধু আত্মবিশ্বাস, নিষ্ঠা নিয়ে ওদের দেওয়া স্বেচ্ছাসেবায় মাঝে মাঝেই যোগ হয়েছেন নানান সুহৃদ। এভাবেই চলমান আছে আইডিয়া ফ্রাইডে মিল। প্রতিবছর রমযানে একটা ইফতার আমরা রাখি আমাদের আশেপাশে খেটে খাওয়া শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে করার জন্য। কেননা রমযান সকল ভেদাভেদ ভুলে একাকার হয়ে মিশে যাওয়ার মাস, আমার শিক্ষার্থীরা শিখুক কীভাবে খেঁটে খাওয়া মানুষের সাথে একাত্মা হয়ে এই মাস কে উদযাপন করতে হয়। আলহামদুলিল্লাহ, আজ ২৩১ তম সপ্তাহে এ বছরের রমযানের সেই দিন সম্পন্ন হলো প্রায় ২০০ জনের মাঝে ইফতার দিয়ে। সাথেই যোগ হয়েছেন আইডিয়া পরিবারের সুহৃদ মহল।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X