রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

চাঁদা না পেয়ে দোকানিকে মারপিট, যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম
প্রতীকী ছবি

যশোর শহরে চাঁদা না দেওয়ার অভিযোগে মুস্তাকিম হোসেন (২৫) নামে এক চা দোকানিকে মারধর করে টাকা, সিগারেট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই মেহেদী হাসান রকি নামে একজনকে আটক করেছে। রকি ঘোপ বউ বজার এলাকার আহাদ আলীর ছেলে। মামলায় উল্লেখ করা হয়েছে, রকির ছাড়া আরও দুইজন আসামি রয়েছেন। ঘোপ বউ বাজার এলাকার জীবন এবং উপশহর এক নম্বর সেক্টরের আব্দুল কাদেরের ছেলে টিকটক আল আমিন।

ভুক্তভোগী মুস্তাকিম হোসেন জানান, শহরের দড়াটানা একতা হাসপাতালের পাশে তার “মোস্তাক টি-স্টোর” নামে একটি চায়ের দোকান রয়েছে। অভিযুক্ত জীবন, টিকটক আল আমিন, মেহেদী হাসান রকিসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ দুপুরে অভিযুক্তরা তার কাছে ৯ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা হুমকি দিয়ে চলে যায়। এরপর ১১ মার্চ রাত আনুমানিক ২টার দিকে মুস্তাকিম হোসেন দোকান বন্ধ করে রিকশায় বাড়ি ফেরার পথে ঘোপ বেলতলা এলাকায় পৌঁছালে আসামিরা তার পথরোধ করে। পরে তাকে একটি বাড়ির ভেতরে নিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় এবং গলা চেপে হত্যার চেষ্টা করা হয়।

এই সময় তার কাছে থাকা ১০ হাজার ২৫০ টাকা নগদ, প্রায় ৪ হাজার টাকার সিগারেট এবং ৩৮ হাজার টাকার একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগী কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, মামলার অন্যতম আসামি রকিকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X