সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ২৫ কেজি মাদক তৈরির কাঁচামালসহ তরুণী আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম
যশোরে মাদক কাঁচামালসহ এক তরুণী আটক। ছবি: গ্রামের কাগজ

যশোরে বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামালসহ শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত এসব রাসায়নিক দিয়ে উচ্চমূল্যের মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরি করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলক কুমার দে’র নেতৃত্বে একটি দল রাত ৯টার দিকে মনিহার এলাকায় ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান নেয়। চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশিকালে শাপলা খাতুনের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যে বাসের মালামাল রাখার বক্স থেকে দুটি বস্তায় মোড়ানো মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত বস্তা থেকে ১০টি প্যাকেটে মোট ২৫ কেজি এফিড্রিন এবং তিনটি বোতলে থাকা ৬ লিটার হাইড্রোক্লোরিক এসিড জব্দ করা হয়েছে। এসব রাসায়নিকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

আটক শাপলা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আকড়া খোলা গ্রামের আখতারুজ্জামানের মেয়ে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ভারত থেকে এসব কাঁচামাল এনে তাকে দিয়েছিলেন। এগুলো চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল তার।

এ ঘটনায় শাপলা খাতুন ও পলাতক আজমল হোসেনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) আটক তরুণীকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X