সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে কথিত অপহরণের পর গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি উদ্ধার, রহস্য

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি : সংগৃহিত

যশোরে কথিত অপহরণের শিকার গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি আবিদ হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার চাড়াভিটা বাজারের একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার ছাতিয়ানতলা অফিসে গ্রামীণফোনের মার্কেটিং সেলস প্রতিনিধি হিসেবে কর্মরত।যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

এর আগে আবিদের স্ত্রী মিনি খাতুন অভিযোগ করেন, বুধবার সকালে আবিদ বাড়ি থেকে বের হন। দুপুরে ফোন করে জানান, তিনি খাবার খেতে একটি দোকানে যাচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। সন্ধ্যায় অফিস থেকেও জানানো হয় যে, দুপুরে বের হওয়ার পর তিনি আর কর্মস্থলে ফেরেননি। এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ তোলা হয়। অন্যদিকে গ্রামীণফোন কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়, আবিদ হোসেন প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়ে আত্মগোপন করেছেন। এ অভিযোগে কোম্পানির পক্ষ থেকেও থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ফলে ঘটনাটি নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে ।

চানপাড়া পুলিশ ক্যাম্পের এসআই সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আবিদের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি চাড়াভিটা বাজারের একটি দোকানে অবস্থান করছেন। রাতের দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আবিদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হয়েছে তাকে কেউ অপহরণ করেনি। ব্যক্তিগত সমস্যায় পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং নিজেই আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি পরিবারকে বিভ্রান্তিকর তথ্য দেন এবং বিভিন্ন বার্তা পাঠান। তবে বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X