রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে তরুণীর কাছে রহস্যজনক বস্তু উদ্ধার, চলছে জিজ্ঞাসাবাদ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ এএম
যশোরে তরুণীর কাছে রহস্যজনক বস্তু উদ্ধার, চলছে জিজ্ঞাসাবাদ

যশোর শহরে এক তরুণীর কাছ থেকে উদ্ধার হওয়া রহস্যজনক কিছু বস্তু। যা ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, বস্তুগুলো কোনো ধরনের মাদকদ্রব্য হতে পারে। তবে নিশ্চিত হতে সেগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে শহরের মনিহার এলাকা থেকে ওই তরুণীকে আটক করে পুলিশ।

এ সময় তার কাছে থাকা হিটসিন প্যাকেটে মোড়ানো রহস্যজনক বস্তু উদ্ধার করা হয়। বস্তুগুলোর প্রকৃতি নিশ্চিত না হওয়ায় সেগুলোর আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আটক তরুণীর নাম শাপলা খাতুন স্বপ্না। তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা আখতারুজ্জামানের মেয়ে। বর্তমানে তাকে ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

যশোরে তরুণীর কাছে রহস্যজনক বস্তু উদ্ধার

পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া বস্তুগুলো কী ধরনের তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। কেউ বলছেন এটি কোনো নতুন ধরনের মাদক হতে পারে, আবার কেউ মনে করছেন এটি ভিন্ন কোনো অবৈধ দ্রব্যও হতে পারে। তবে পরীক্ষাগারের রিপোর্ট না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার বলেন, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ চলছে। বস্তুটির আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শুক্রবার যদি পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। আর যদি রিপোর্ট না আসে, তাহলে সন্দেহভাজন হিসেবে শাপলা খাতুন স্বপ্নাকে আদালতে সোপর্দ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X