সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে এবার গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে অপহরণের অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম
ছবি-সংগৃহীত

এবার আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের একজন বিক্রয় প্রতিনিধিকে অপহরণের অভিযোগ উঠেছে । তাকে মুক্ত করার জন্য তার স্ত্রীর কাছে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে । আবিদের বাবার কাছেও মুক্তিপণ দাবি করে ম্যাসেজ দেয়া হচ্ছে। আবিদ যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং সদর উপজেলার ছাতিয়ানতলা অফিসের গ্রামীণফোনের মার্কেটিং সেলস পদে চাকরিরত। এঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আবিদ হাসান এর স্ত্রী মিনি খাতুন অভিযোগ করেছেন, বুধবার সকালে তার স্বামী বাড়ি থেকে বের হন। দুপুরে তাকে ফোন দিয়ে জানায় দুপুরে খাবারের জন্য দোকানে যাচ্ছে। তারপর থেকে আর কোন যোগাযোগ নেই। রাত ৭টা ৫২ মিনিটের দিকে অফিস থেকে আবিদ হাসান এর অবস্থান জানতে চাওয়া হয়। বলা হয় দুপুরে খাবারের জন্য বের হয়েছে আর অফিসে ফেরেনি। সংবাদ পেয়ে তিনি তার স্বামীর মোবাইল ফোনে কল দেয়ার চেষ্টা করেন কিন্তু বন্ধ পান। বিষয়টি তিনি তার পরিবারের সকল সদস্যকে জানান।

রাত ৯ টা ৫ মিনিটের দিকে ০১৩১২১১৮৪৮৮ নম্বর থেকে তার মোবাইল নাম্বারে কল আসে। তিনি ফোন রিসিভ করতেই তার স্বামী কান্না জড়িত কন্ঠে তাকে বাঁচানোর আকুতি করেন। এর কিছুক্ষণ পর আবিদের বাবার মোবাইল ফোনে কল দিয়ে বলা হয় "এখনই ১ লাখ টাকা বিকাশে পাঠাতে হবে, তা না দিলে আবিদকে মেরে ফেলবো।" আবিদের বাবার হোয়াটসঅ্যাপ নাম্বারেও টাকা চেয়ে ম্যাসেজ করা হয়। আবিদের কাছ থেকে নগদ টাকা ও রিচার্জ কার্ড ছিনিয়ে নেয়া হয়েছে বলে অপহরণকারিরা জানায়। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলে একাধিকবার হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তিনি (মিনি খাতুন) কোতোয়ালি থানা লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, বিষয়টা নিয়ে পুলিশ খোঁজখবর করছে। উল্লেখ্য, গত ২ মার্চ যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার স্ত্রীর মোবাইল ফোনে মুক্তিপণ হিসাবে এক কোটি টাকা দাবি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়। ঘটনার ৯ দিন পর ১১ মার্চ রাতে চৌগাছার পাশাপোল থেকে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X